Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 195

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার প্রধান সন্দেহভাজনদের একজনের আত্মীয়ের বাসার পাশের এলাকা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন স্থান থেকেই এই আলামত পাওয়া যায়, যা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ইতোমধ্যে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তারা গত ১২ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

প্রকাশের সময় : ১০:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫