Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 210

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মূলত দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রকারীদের সেদেশে আশ্রয় দেওয়ার অভিযোগে তিনি এমন হুঁশিয়ারি দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোটচোর, হাদিকে যারা হত্যা করেছে, দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচনকে যারা বানচাল করতে চায়; তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্টপোষকতা দিচ্ছে ভারত।’

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকারকে বিশ্বাস করে না; তাদেরকে যেহেতু আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বাংলেদেশেও ভারতের সেপারেটিস্টদের (বিচ্ছিন্নতাবাদী) আশ্রয়-প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’

এনসিপির এ নেতা বলেন, ‘দিনের বেলার মতো স্পষ্ট হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে দিচ্ছে। ভারতকে ‘‘পার্শ্ববর্তী দেশ’’ বলার সুযোগ নাই, জবান স্পষ্ট করতে হবে।

আজ এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন। এর জবাবে হাসনাত বলেন, ‘আপনার-আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি বিচ্ছিন্ন ঘটনা। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেদিনের অপেক্ষায় থাকলাম।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

প্রকাশের সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫