Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয় : অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 197

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে রাষ্ট্রীয় বাজেট থেকে খরচ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, হাদিকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া চলাকালে অর্থসংক্রান্ত কোনো বাধা থাকবে না এবং প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। তিনি আরও বলেন, “হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে, এবং অর্থমন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে এটি দিচ্ছে। পরে প্রয়োজন হলে হিসাব করা হবে।”

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ সোমবার। এর জন্য মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা জানান, হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয় : অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫