গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় স্মৃতিসৌধে দুই দিন জনসাধারণের প্রবেশ বন্ধ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 225
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এই সময় স্মৃতিসৌধ এলাকা সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ করার সময়ও সাধারণ জনগণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সীমিত থাকবে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, দিবসের অনুষ্ঠান উপলক্ষে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। এছাড়া, পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
Tag :




















