Dhaka ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাতীয় নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 205

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের রেকর্ড করা ভাষণ। ভাষণটি সম্প্রচার হবে সন্ধ্যা ৬টায়।

ইসির সূত্র জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি দিনটিকে সবচেয়ে সম্ভাব্য হিসেবে বিবেচনা করছে কমিশন। রোজার আগে অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন, যাতে কোনো স্থগিত কেন্দ্রের পুনঃভোট রমজানের মধ্যে না পড়ে। রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শবে বরাতের সম্ভাব্য তারিখ ৪ ফেব্রুয়ারি। এ কারণে এ দিনের আগে ভোট নয়—এমন ধারণা রয়েছে। শবে বরাতের পর ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হবে।

বাগেরহাট ও গাজীপুরের আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রায় ইসি এখনও হাতে পায়নি। তাই আপাতত গেজেটভুক্ত ৩০০ আসন ভিত্তিতেই তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে দেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করেছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৮৭ শতাংশ ভোট পড়েছিল, আর সবচেয়ে কম ভোট পড়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনে—মাত্র ২৬.৫ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায়

প্রকাশের সময় : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫