Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 205

মধ্যরাতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং বঙ্গোপসাগরজুড়ে পরপর পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার কেঁপে ওঠে সিলেট অঞ্চল। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প এবং ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৫, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ৩.৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।

রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার। রাত ৪টা ১১ মিনিটে ভারতের মণিপুরের উখরুল অঞ্চলে ৩.৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

এক রাতে পরপর এসব ভূমিকম্পে সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট

প্রকাশের সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫