Dhaka ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 76

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ পেয়েছেন ৩১ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৮ ডিসেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের দপ্তর বা কর্মস্থল পরিবর্তিত হলে সংশ্লিষ্ট যোগদানপত্র জমা দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

প্রকাশের সময় : ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫