Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান ৭ কলেজ শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 73

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশের দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন যে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। সে অনুযায়ী রাতেও তারা শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, দিনভর অবরোধ কর্মসূচিতে থেকেও কোনো নিশ্চয়তা না পেয়ে তারা রাতে ঘরে না ফিরে সেখানেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, অনিশ্চয়তা আর বাড়ুক—এটি তারা চান না; তাই অধ্যাদেশ জারি হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিই তাদের ভরসা।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, যেকোনো কষ্ট সহ্য করে হলেও তারা অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। তাদের এক দফা দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত প্রকাশ করতে হবে। তা না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলেও জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ফলে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। এজন্য অধ্যাদেশের দাবিতে সড়ক অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনের প্রতিনিধি নাঈম হাওলাদার জানান, রোববার সকাল ১০টার দিকে সাত কলেজের সাতটি পয়েন্ট থেকে পৃথক পদযাত্রা এসে শিক্ষা ভবনের সামনে একত্র হয়। এরপর কলেজ রোড, আব্দুল গণি রোড, দোয়েল চত্বর ও হাইকোর্ট মাজার রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্লকেড করা হলে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে জনদুর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই অধ্যাদেশ ছাড়া আর কেউ বাসায় ফিরবে না।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানায় এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ১২:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫