Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 74

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগের ভিত্তিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৭ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অভিযোগে বলা হয়, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তের আওতায় এসেছে।

দুদক গত ১৬ নভেম্বর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং ১৮ নভেম্বর বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব শেষে তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকার নিজ বাসায় ওঠেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশের সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫