Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 86

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তাঁর বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ বেতার ও বিটিভিকে চিঠি পাঠানো হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের মতোই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

প্রকাশের সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫