Dhaka ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 105

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে। “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক থিমে তৈরি এ নোটে সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি এবং এতে সবুজ রঙের আধিক্যসহ আধুনিক নকশা ব্যবহার করা হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আজ প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকেও বাজারে ছাড়া হবে। নোটটিতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে রং–পরিবর্তনশীল কালি, লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য উঁচু বৃত্ত, ইন্টাগ্লিও প্রিন্ট, মাইক্রোপ্রিন্ট, UV আলোতে দৃশ্যমান বিশেষ নকশা, রঙিন ফাইবার এবং see-through ইমেজ।

নতুন নোটের পাশাপাশি পুরোনো সব নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘর বিভাগে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট

প্রকাশের সময় : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫