গুরুত্বপূর্ণ সংবাদ:
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৩৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 98
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি আরো জানান, এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয়।
Tag :























