Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উত্তরে বাড়ছে শীত, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 91

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। বিশেষ করে খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের মানুষ ও নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র পরিবারগুলো বাড়তি দুর্ভোগে পড়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ—এ তথ্য নিশ্চিত করেছে রাজারহাট আবহাওয়া অফিস।

এ অবস্থায় শীতজয় করে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে বের হতে বাধ্য হচ্ছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকসহ নানা পেশার মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিন দিন শীত আরও বাড়ছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরে বাড়ছে শীত, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

প্রকাশের সময় : ১০:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫