Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 74

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি। আগামী সোমবার (১ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্র জানায়, ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা এই বাংলাদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রক্রিয়া শেষ হলে ৩০ নভেম্বর থেকেই তাদের ফেরতের কার্যক্রম শুরু হবে।

গত ২৬ নভেম্বর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার একটি প্রতিনিধিদল নিয়ে তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। তিনি সেখানে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ নেন। রাষ্ট্রদূত জানান, অবৈধ পথে বিদেশে পাড়ি দিলে অনেক সময় ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হয় এবং মানবপাচারকারীদের কারণে দুঃসহ অভিজ্ঞতার শিকার হতে হয়।

তিনি আটক বাংলাদেশিদের উদ্দেশে বলেন, আল্লাহর রহমতে আপনারা সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন—এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। দূতাবাস দ্রুত আপনাদের দেশে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

রাষ্ট্রদূত আরও জানান, আইওএম-এর সহায়তায় পর্যায়ক্রমে ডিটেনশন সেন্টারে আটক সব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে। পরিদর্শনকালে দূতাবাসের পক্ষ থেকে অভিবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় রাষ্ট্রদূত তাজুরা সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশি নাগরিকদের উদ্ধার ও মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

প্রকাশের সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫