Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 99

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের বিভাজনকারীদের আমরা ‘জাতির দুশমন’ হিসেবে দেখছি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নতুন ফর্মুলায় দেশ গড়ার পরিকল্পনা করা হবে।

ঢাকার ভাষানটেক এলাকায় আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান আরও জানান, তার দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের অভিজ্ঞতা রাখে না। তিনি বর্তমান ব্যবস্থার সমালোচনা করে বলেন, নতুন বাংলাদেশ হবে নতুন ফর্মুলায়, যেখানে প্রত্যেক নিয়োজিত ব্যক্তি জনগণের স্বার্থকে প্রথমে বিবেচনা করবেন।

তিনি বলেন, “আমরা দেশ ছেড়ে পালাইনি। দেশের মাটি ও মানুষের জন্য জীবন দিয়েছি আমরা।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষমতায় গেলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির

প্রকাশের সময় : ০১:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫