Dhaka ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ডিসেম্বর থেকে বাংলাদেশ–পাকিস্তান রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 90

আসছে ডিসেম্বর থেকে পাকিস্তানের করাচি ও বাংলাদেশের ঢাকার মধ্যে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হোসেন খান বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহান এয়ারের এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করবে। খবর এক্সপ্রেস ট্রিবিউন’র।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)-এ এক মতবিনিময় সভায় হাইকমিশনার জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, “এই সংগঠনের সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে। এতে দুই দেশের ভ্রমণ আরও দ্রুত ও সহজ হবে।”

বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও বিপুল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শিগগিরই সরাসরি কার্গো জাহাজ চলাচল শুরু হবে। গত বছরের ডিসেম্বর থেকে একটি কার্গো সেবা চালু থাকলেও বাড়তি বাণিজ্য চাহিদার কারণে এখন আলাদা একটি সরাসরি রুট প্রয়োজন হয়ে উঠেছে।

শিক্ষাখাতেও সহযোগিতার ওপর গুরুত্ব দেন হাইকমিশনার। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ দলে থাকবেন এবং তাদের লক্ষ্য হবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষায় আকৃষ্ট করা। পাশাপাশি তিনি পাকিস্তানের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরেন এবং দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধকে ‘একই পরিবারের অংশ’ হিসেবে বর্ণনা করেন।

সভায় এলসিসিআই সভাপতি ফাহীমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে এবং তৈরি পোশাক খাতে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন শিল্পে দুই দেশের উল্লেখযোগ্য সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার হলেও আগামী কয়েক বছরে তা ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বাণিজ্য আরও দ্রুত বাড়বে বলে মন্তব্য করেন এলসিসিআই সভাপতি। তিনি হাইকমিশনারের আমন্ত্রণে একটি প্রতিনিধি দল নিয়ে শিগগিরই ঢাকা সফরের আশাবাদও ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বর থেকে বাংলাদেশ–পাকিস্তান রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা

প্রকাশের সময় : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫