Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 81

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন। সানাউল্লাহ জানান, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতিত্ব করতে পারবে না। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষকের প্রয়োজন নেই, শুধু যোগ্য ও নিরপেক্ষ পর্যবেক্ষণই গ্রহণযোগ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশিদের নিজস্ব আইন অনুসরণ করে বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরের দিন— মোট তিনদিন পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

প্রকাশের সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫