Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেইদিন সত্যিকারের মুক্তি মিলবে : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 90

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেইদিন সত্যিকারের মুক্তি মিলবে।”

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি বলেন, ইমাম-খতিবদের মর্যাদা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে এবং মসজিদ কমিটি তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে সমাজের কেন্দ্র করে গড়েছিলেন। নবীজির সমাজ ব্যবস্থা অনুসরণ করে তৈরি সমাজই দুনিয়ার শ্রেষ্ঠ সমাজ হবে। বাংলাদেশে ৯০ ভাগ মুসলমান কোরআন ও নবীজির শিক্ষা মানে, তাই দেশেই কোরআনের মত সমাজ ব্যবস্থা কায়েম হলে সত্যিকারের মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, ইমাম-খতিবরাও মানুষ; ভুল হলে তা সম্মানজনকভাবে সমাধান করতে হবে। সম্মেলনে দেশের স্বাধীনতা, মুসলিম জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা সংক্রান্ত রোডম্যাপ উপস্থাপন করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলান মুহিব্বুল্লাহিল বাকি আন নদভীর সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেইদিন সত্যিকারের মুক্তি মিলবে : জামায়াত আমির

প্রকাশের সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫