Dhaka ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভূমিকম্পের বিষয়ে কুরআনে কী লেখা আছে, উঠে এলো আজহারীর পোস্টে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 78

রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্পের ঘটনায় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী গভীর আবেগ ও আত্মসমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভূমিকম্প নিয়ে কুরআনে কী লেখা আছে সেটি তুলে ধরেন।

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। এটি একটি মাইনর ভূমিকম্প, যার উৎপত্তিস্থল বাইপাইল।

মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, “সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিং দুলছিল, আতঙ্কে বুক কাঁপছিল। কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজ লাশের মিছিল হতো। আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি। এমন অপরিকল্পিত নগরী, ঝুঁকিপূর্ণ ভবন এবং দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায় নেই। এ ধরনের দুর্যোগ আমাদের জন্য গভীর সতর্কবার্তা।”

তিনি আরও উল্লেখ করেছেন, কুরআনের ভাষ্য অনুযায়ী মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভূমিকম্প আমাদের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং আমাদের অক্ষমতা দেখিয়ে দেয়। “জমিন প্রকম্পিত হলে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হলে আসল ভূমিকম্প হবে। [সূরা আল ওয়াকিয়াহ, ৪-৬]”

আজহারীর মতে, মৃত্যুর পূর্বনির্ধারিত সময় কেউ জানে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা, তওবা করা এবং আল্লাহর কাছে একনিষ্ঠভাবে সমর্পিত হওয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমিকম্পের বিষয়ে কুরআনে কী লেখা আছে, উঠে এলো আজহারীর পোস্টে

প্রকাশের সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫