Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

পোস্টাল ভোটিং: তিন দিনে ৮ হাজার ২০১ জনের নিবন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 79

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও দেশের ভেতরের ভোটাররা পোস্টাল ভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু করেছেন। প্রকাশিত তথ্যানুসারে, প্রথম তিন দিনে ৮ হাজার ২০১ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫৮১ জন এবং নারী ভোটার ৬২০ জন।

নিবন্ধিত ভোটাররা ২৯টি দেশ থেকে আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা (৩ হাজার ৭৯৩ জন), এরপর জাপান (১ হাজার ৪৫ জন), দক্ষিণ আফ্রিকা (১ হাজার জন), চীন (৬৫৬ জন), মিশর (২২৫ জন) ও লিবিয়া (১৫৯ জন)।

ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন। বাকি দেশগুলোতে ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। দেশের ভেতরে থাকা তিন ধরনের ভোটারও ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ভোটিং প্রক্রিয়াধাপে ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে: প্রচার, নিবন্ধন, ব্যালট ও খামের মুদ্রণ, নির্বাচন কর্মকর্তার উপস্থিতি, পার্সোনালাইজেশন, পোস্টাল ব্যালট পাঠানো ও ট্র্যাকিং, ভোট প্রদান, ডাকবাক্সে খাম রাখা, রিটার্নিং অফিসারের গ্রহণ এবং ফল ঘোষণা।

প্রবাসী, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কারাবন্দিদের নিবন্ধন প্রক্রিয়া আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এতে অ্যাপ ব্যবহার, ফেসিয়াল রিকগনিশন, এনআইডি ভেরিফিকেশন ও ঠিকানা যাচাই অন্তর্ভুক্ত।

নিবন্ধিত ভোটাররাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোস্টাল ভোটিং: তিন দিনে ৮ হাজার ২০১ জনের নিবন্ধন

প্রকাশের সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫