Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

ফের কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 97

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে এই মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়েছে।

নতুন মূল্য, ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.664 গ্রাম) ২,০৬,৯০৮ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৯,২৯১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪০,৭৬১ টাকা।

বাজুস জানায়, স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ১৫ নভেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৫,৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়।

রুপার দাম অপরিবর্তিত স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।

বর্তমান দাম: ২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট: ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট: ভরি ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ভরি ২,৬০১ টাকা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের কমলো স্বর্ণের দাম

প্রকাশের সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫