Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 102

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকা অনুযায়ী আগামী বছরে দেশের সব তফসিলি ব্যাংক মোট ২৮ দিন বন্ধ থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে ছুটির এ তালিকা প্রকাশ করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

তালিকা অনুযায়ী ২০২৬ সালে প্রথম ছুটি হবে শবে-বরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি। একই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারণ করা হয়েছে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি।

এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ছুটি থাকবে। পার্বত্য জেলার জন্য চৈত্র সংক্রান্তিতে ১৩ এপ্রিল ছুটি থাকবে, আর পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১ মে ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে, এর মধ্যেও দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

আশুরা উপলক্ষে ২৬ জুন, ব্যাংক হলিডেতে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট এবং জন্মাষ্টমীতে ৪ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি থাকবে। বছরের শেষদিকে বিজয় দিবসে ১৬ ডিসেম্বর, বড়দিনে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডেতে ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এ ছুটির তালিকা কার্যকর হবে। তালিকা অনুযায়ী ২০২৪ সালে ব্যাংক ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ছুটি ২৭ দিন নির্ধারণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

প্রকাশের সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫