Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 115

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৯৬ জন, রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪৬ জন, রংপুর বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৯ জন এবং সিলেট বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ১ হাজার ১৯৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জনে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৯৯৭ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ৩৩৬ জনের।

গত দুই বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে কম হলেও রোগীর সংখ্যা ও মৃত্যুর হার এখনও উদ্বেগজনক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

প্রকাশের সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫