Dhaka ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
অর্থ দিয়ে পিআর এজেন্সি নিয়োগ

‘ইমেইলে নেওয়া’ হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকেই সাজিয়ে রাখা : প্রেস সচিব 

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 100

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা দিয়ে তিনি বিশ্বজুড়ে নিজ স্বার্থে প্রচারণা চালাতে ও দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পিআর এজেন্সিগুলো তার জন্য সাজিয়ে রেখেছে একের পর এক সাক্ষাৎকার, যেগুলো কৌশলে ‘ইমেইলে নেওয়া’ বলে চালানো হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেছেন, পশ্চিমা গণমাধ্যমসহ ভারতের কিছু সংবাদমাধ্যম নিশ্চিত নয়—এই উত্তরগুলো সত্যিই হাসিনা নিজে দিচ্ছেন, নাকি তার পিআর টিম লিখে দিচ্ছে। তবুও তারা সেই কথিত ‘ইমেইল সাক্ষাৎকার’ ছাপছে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, এই প্রচারণার পেছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, যাতে হাসিনার গল্প মানবিকভাবে উপস্থাপন করা যায়।

তিনি আরও লিখেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান এবং চিলির একনায়ক পিনোশের মতো স্বৈরশাসক ও দুর্নীতিবাজদের জন্য পিআর এজেন্সি ও আইনজীবীরা তৈরি করে দেয় ভুয়া ‘নির্দোষতার’ চিত্র, যেখানে নৃশংস বাস্তবতা চাপা পড়ে।

শফিকুল আলম জানান, আগামী সপ্তাহগুলোতে হাসিনার আরও ‘ইমেইল সাক্ষাৎকার’ ছাপা হবে পশ্চিমা গণমাধ্যম ও ভারতীয় অনুচরদের মাধ্যমে, যা বাস্তবতার চেয়ে কোটি কোটি টাকার পিআর প্রচারণার ফল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অর্থ দিয়ে পিআর এজেন্সি নিয়োগ

‘ইমেইলে নেওয়া’ হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকেই সাজিয়ে রাখা : প্রেস সচিব 

প্রকাশের সময় : ০১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫