Dhaka ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

নির্বাচন বিতর্কিত হলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খোকন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 86

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, মনোনয়ন দেয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন,দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরী হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী-১ সদর আসনের পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণার প্রাম্ভে এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর আজ থেকে সদর আসনের ভোটারদের ধারে ধারে যাবার কার্যক্রম শুরু করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন বিতর্কিত হলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খোকন

প্রকাশের সময় : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫