গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 101
সরকারি চাকরিজীবীরা বছরের শেষ প্রান্তে ৩ দিনের ছুটি পাচ্ছেন।
আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকছে অফিস।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরো দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই।
বছরের শেষে দুটি ছুটি রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলেছে।
Tag :




















