Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

‘জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 130

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি এর বিপক্ষে অবস্থান নিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন তারা, কিন্তু বিএনপি রাজি হয়নি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক ডায়লগে তিনি বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোন সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করবো।”

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও কীভাবে তা বাস্তবায়ন হবে তা নির্ধারিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর বিরোধ সৃষ্টি হয়। তিনি জানান, “ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস রেইস করা—এই দুটোই চলে। আমরা কোনো ধরনের সহিংসতা করছি না।”

জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে তিনি বলেন, ভোটকেন্দ্রে দখল ও সময় ব্যবস্থাপনার কারণে ভোট কাস্টিং কম হবে, যা জনগণের রায় প্রভাবিত করতে পারে। হামিদুর রহমান আজাদ যোগ করেন, “ফ্যাসিবাদী আমলের প্রশাসন এখনও আছে। আগে গণভোট হলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা তৈরি হবে, এতে নির্বাচন ভালো হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি’

প্রকাশের সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫