Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

শাহজালালে পোড়া ভবন থেকে মোবাইল চুরির চেষ্টা, আনসার সদস্য বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 85

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় দায়িত্ব পালনকালে মোবাইল চুরি করার চেষ্টা করার অভিযোগে এক আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আনসার সদস্যের নাম জেনারুল ইসলাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মো. আশিকউজ্জামান জানান, জেনারুল ইসলাম ৫ নভেম্বর রাতে নাইট শিফটে দায়িত্ব পালনকালে পোড়া ভবনের ভেতরে থাকা বাটন ফোন লুকিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলেই তাকে ধরা পড়ে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বাহিনী এ ধরনের বিচ্ছিন্ন অনৈতিক কর্মকাণ্ড কমানোর জন্য দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা জোরদার করছে।

উল্লেখ্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকারীদের জীবন-যাপনের মৌলিক চাহিদা পূরণে চ্যালেঞ্জ থাকায় আনসার সদস্যদের বেতন বৃদ্ধি দাবি করা হয়েছে, যাতে তাদের নৈতিক ও প্রেষণামূলক অবস্থান শক্তিশালী হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালালে পোড়া ভবন থেকে মোবাইল চুরির চেষ্টা, আনসার সদস্য বহিষ্কার

প্রকাশের সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫