Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই : প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 73

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “এ সরকারের অধীনে ফেব্রুয়ারির নির্বাচন হবে। এটি ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। যারা বিভ্রান্তি সৃষ্টি করছে বা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারী সরকারের দোসর।”

শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনার সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের টেলিভিশনগুলোতে মিথ্যা তথ্য প্রচারের প্রবণতা রয়েছে। তিনি মাইলস্টোন, সেন্টমার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, বিভিন্ন মন্ত্রণালয় ও সেনাবাহিনী সংক্রান্ত মিথ্যাচারের উদাহরণ তুলে ধরেন।

প্রেস সচিব আরও বলেন, “এ সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে। গণভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। অতীতে কিছু মব ভায়োলেন্স ঘটেছিল, তা পুরোপুরি অস্বীকার করা যায় না। তিনি বিতর্কিত অর্থবিষয়ক বিভ্রান্তিকর তথ্যের বিরোধিতা করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই : প্রেস সচিব

প্রকাশের সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫