Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মিয়ানমারে সাধারণ নির্বাচন, পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 90

মিয়ানমারের সামরিক সরকার আগামী ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা সরকার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মিয়ানমার সরকার বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছে। তবে ‘নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়ার’ কৌশল হিসেবে এই উদ্যোগ দেখা হচ্ছে। তাই এ বিষয়ে বাংলাদেশ নীরবতা বজায় রাখার নীতি নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এটাই প্রথম সাধারণ নির্বাচন। দুই ধাপে ভোট হবে—প্রথম ধাপ আগামী ২৮ ডিসেম্বর, দ্বিতীয় ধাপ ২০২৬ সালের ১১ জানুয়ারি। গত আগস্টে জান্তা সরকার ঘোষণা দেয়, দীর্ঘদিনের প্রতিশ্রুত এই নির্বাচন ডিসেম্বর থেকে শুরু হবে। নির্বাচন সামনে রেখে তারা ৩১ জুলাই দেশব্যাপী জারি করা জরুরি অবস্থা তুলে নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিয়ানমারে সাধারণ নির্বাচন, পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ

প্রকাশের সময় : ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫