Dhaka ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

জানা গেল বিশ্ব ইজতেমার তারিখ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 144

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।

এর আগে গতকাল রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। সরকার সুষ্ঠু ও অবাধ ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আপাতত নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ইঙ্গিত বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও অব্যাহত রয়েছে।”

তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জানা গেল বিশ্ব ইজতেমার তারিখ

প্রকাশের সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫