Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 94

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

রবিবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ড. নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান পদের পূর্বে ড. নূরুন্নাহার চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

ড. নূরুন্নাহর চৌধুরী চাকরিজীবনের শুরুতে কক্সবাজার, পাবনা ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

প্রকাশের সময় : ১০:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫