গুরুত্বপূর্ণ সংবাদ:
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 96
দেশের তিনটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ৪৪-৮৮ মিলিমিটার থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
Tag :




















