Dhaka ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 97

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাক চালু করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা এই নতুন পোশাক পরিধান করবেন।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা এই নতুন পোশাক পরবেন।

তিনি বলেন, “লৌহবর্ণের ও স্বতন্ত্র স্টাইলের এই পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। পরে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও এটি চালু করা হবে।”

এর আগে, গত ২০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের পর গৃহীত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং র‌্যাবের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরিবর্তনের লক্ষ্য হলো বাহিনীগুলোকে আধুনিক ও জবাবদিহিমূলক নতুন পরিচয়ে উপস্থাপন করা।

সূত্র: বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

প্রকাশের সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫