Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 89

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার স্থানে সামান্য কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে মতিঝিল থেকে শাহবাগ ও উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন স্বাভাবিকভাবে চলছে।

গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথের সংযোগস্থলে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে এক পথচারী নিহত হন। ওই ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে আংশিকভাবে ট্রেন চলাচল চালু করা হয় এবং সোমবার সকাল থেকে পুরো পথে স্বাভাবিক হয়।

তবে নিরাপত্তার জন্য ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। ট্রেনচালকরা ওই স্থানে সামান্য কম্পন অনুভব করায় বুধবার রাতে সেখানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫