Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে অনশনে শিক্ষকরা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 91

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তারা পালন করছেন অনশন কর্মসূচি। সেই কর্মসূচি থেকে তারা এবার শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান বেসররকারি শিক্ষকদের অনশন থেকে
এমপিওভুক্ত শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবিতে চলা সুশৃঙ্খল আন্দোলন বানচালে করতে চান। আমরা তার পদত্যাগ দাবি করছি।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, এই শিক্ষা উপদেষ্টা দেশে নির্বাচন চায় না। ছয় লাখ শিক্ষক নির্বাচনে দায়িত্ব পালন করে। ষড়যন্ত্র করে তাদের এই দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে ১২টা থেকে কালো পতাকা মিছিল করবে অনশনকারী শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর থেকে শিক্ষক আন্দোলনের গতি আরও বেড়েছে। শিক্ষকরা জানান, উপদেষ্টাদের সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। তাই আন্দোলন চলবে।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণে অর্থ ছাড় করা কঠিন। কারণ বাজেটে সরকারের বরাদ্দ চূড়ান্ত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে অনশনে শিক্ষকরা

প্রকাশের সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫