Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরেই কপাল খুলছে ২৫ ক্যাডারের উপসচিবদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 141

চলতি ডিসেম্বর মাসের মধ্যে প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ২৫টি ক্যাডারের উপসচিবদের মধ্যে যাঁরা পদোন্নতির পাওয়ার যোগ্য তাঁদের নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) যারা সদস্য রয়েছেন, তারা আমাদের বলেছেন, এই কাজ আগে ধরে শেষ করুন। আমরা ওটা নিয়েই কাজ করছি। দুই-একের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব।

অতিরিক্ত সচিব বলেন, তবে যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিং) রয়েছে তাঁরা পদোন্নতি পাবেন না। ১৯৪ জন উপসচিবের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যাঁরা যোগ্য তাঁদের আমরা পদোন্নতি দেব। আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবেরা নিজেদের বঞ্চিত দাবি করে যুগ্ম সচিব পদে পদোন্নতি দাবি করে আসছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরেই কপাল খুলছে ২৫ ক্যাডারের উপসচিবদের

প্রকাশের সময় : ০৯:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪