শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

সাকিবের দেশে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 158

দেশে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান সাকিব আল হাসান। দেশীয় গণমাধ্যমগুলোতে গুঞ্জন রটেছে, এ জন্য নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। এসব নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। তবে, সাকিব দেশের হয়ে অথবা দেশের মাটিতে খেলুক, বরাবরের মতোই এমনটাই চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেললেও হয়ত শুধু দেশের বাইরের সিরিজগুলোতে খেলতে হবে সাকিবকে। যদিও সেই কাজটি সহজ নয় বলে জানান বিসিবি সভাপতি।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ও তো এখনও তালিকায় আছে। আশা করি ও যেভাবে চাচ্ছে বা এটার সমাধান হলে সাকিব এখনও জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে।

তিনি আরও বলেন, এভাবে একজন খেলোয়াড় শুধু বাইরের টুর্নামেন্ট খেলবে, তাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দল এক কথা না। দলের সাথে একটা প্রস্তুতিরও দরকার আছে। সেটি যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও খেলার মতো অবস্থায় খুব একটা নেই। বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।

বিগত সরকারের বিদায়ের পর থেকে সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি ও খুনের মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছুই এখন সরকারের নজরদারিতে।

এসব উপেক্ষা করেও বিপিএলে তাকে দলে টেনেছে দল চিটাগাং কিংস। বিপিএল চলাকালে সাকিব দেশে ফিরে খেলতে পারবেন কিনা সেটিরও জবাব দিয়েছেন ফারুক।

তিনি বলেন, এটা নিয়ে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে যদি বারবার প্রশ্ন করেন… আমি বিব্রত না, আমি চাই ও খেলুক। কিন্তু ব্যাপারটা পুরোপুরি… ও যে কারণে আসতে পারছে না, এতে বোর্ড কোনোভাবে সম্পৃক্ত নয়। এটার উত্তর দেওয়াও সহজ না আমার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত- ওদের এই ব্যাপারটা ম্যানশন করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিবের দেশে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রকাশের সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪