Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন কাজের পরিধি ও গতি বাড়ায় পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর কালুখালীর সূর্য দিয়া গ্রামে মাথা গোঁজার ঠাঁই নেই নিকজান বেগমের প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 4

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এ অবস্থায় শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে।

আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা খুব বেশি সময় নেব না।”

জাতীয় সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে। এখন আইন ও বিধিবিধান পর্যালোচনা করে উপনির্বাচনের তফসিল, ভোটের তারিখসহ পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬