Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অন্যজনের যাবজ্জীবন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 63

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

আদালতে বিচারিক কার্যক্রম শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অন্যজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬