Dhaka ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 199

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে রাবেয়া খাতুন নামে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাংশা পৌরসভার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুন গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বড় বোন পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়ার গলায় ফাঁসের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নিহত রাবেয়ার এক স্বজন দাবি করেন, তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার একটি চোখও উপড়ে ফেলার মতো অবস্থায় রয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬