Dhaka ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

ছয় মাসে ঝিনাইদহে আত্মহত্যা ১৮৯ জনের

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 20

চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহ জেলায় ১৮৯ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ এবং ৯৭ জন নারী। মানবাধিকার সংগঠন আরডিসির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার আরডিসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় আত্মহত্যার এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারীদের সবাই গলায় ফাঁস দিয়ে অথবা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। ঝিনাইদহের সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। ছয় মাসে এখানে ৫৯ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ২৯ জন নারী।

এ ছাড়া শৈলকুপায় ৪৪ জন, হরিণাকুণ্ডুতে ২৫ জন, কোটচাঁদপুরে ২১ জন, কালীগঞ্জে ২০ জন এবং মহেশপুরে ২০ জন আত্মহত্যা করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঝিনাইদহে আত্মহত্যার সংখ্যা ছিল ১২৫ জন। এর মধ্যে পুরুষ ৫৭ জন এবং নারী ৬৮ জন। সে হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় আত্মহত্যার ঘটনা বেড়েছে ৬৪টি।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, এখানকার মানুষের মধ্যে আবেগপ্রবণতা, ভৌগোলিক ও সামাজিক নানা সমস্যা এবং ধৈর্য ধারণের সক্ষমতার ঘাটতি আত্মহত্যার অন্যতম কারণ হতে পারে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অ্যাডভোকেসি সভা, কাউন্সেলিং এবং যুবসমাজের অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় বাড়ানো প্রয়োজন।

আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে হবে। আত্মহত্যা প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকেও আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় মাসে ঝিনাইদহে আত্মহত্যা ১৮৯ জনের

প্রকাশের সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬