Dhaka ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ৯ মাসে ভর্তি ৯০১, মৃত্যু ১৩ পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু কমলো সোনা ও রুপার দাম প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ 

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 53

বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট নিরাপত্তা আরও জোরদার করা এবং দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়।

এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

সফরকালে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের সম্প্রসারণ, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং ডিজিটাল বাণিজ্যের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ 

প্রকাশের সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬