Dhaka ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 4

‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না’—এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষকরা নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিলেন—এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’

এ সময় তিনি এবারের এসএসসি পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর ফলাফল’ হিসেবে উল্লেখ করেন। এক সাংবাদিক ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’

এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনর্নিরীক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনেক সময় ভালো করার সম্ভাবনা থাকলেও শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনর্নিরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬