Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, সালিশে মীমাংসার চেষ্টা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 45

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নামা নুরপুর এলাকায় পুত্রবধূকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর আবু বক্করের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, শাশুড়ি বাড়িতে না থাকা এবং স্বামী প্রবাসে থাকার সুযোগে তাকে রাতে মাথায় তেল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে স্পর্শ ও হয়রানি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে রাতে মাথায় তেল দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। মাথায় তেল দেওয়ার একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয়। তিনি বাধা দিয়ে নিজ কক্ষে চলে যান। কয়েকদিন পর আবারও তাকে রাতে ডেকে নিয়ে একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিষয়টি কাউকে না জানাতে তাকে বলা হয় বলেও দাবি তার।

ভুক্তভোগী বলেন, শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে তাকে রাতে মাথায় তেল দেওয়ার জন্য ডাকা হয়। তেল দেওয়ার পর তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করা হয়। পরে আবার রাতে ডেকে নিয়ে শরীরে হাত দেওয়া, পিঠে হাত দিয়ে টিপ দেওয়া এবং গলা ধরে চুমু দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বাধা দিয়ে বিষয়টি জানতে চাইলে কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও দাবি করেন।

ঘটনার বিষয়টি তিনি স্বামী, শাশুড়ি ও নিজের মাকে জানিয়েছেন বলে জানান ভুক্তভোগী। বর্তমানে স্বামীর পরামর্শে তিনি মায়ের বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ভুক্তভোগীর কাছ থেকেই তারা বিষয়টি জানতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে মাথায় তেল দেওয়ার অজুহাতে তাকে কক্ষে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে বলে তিনি শুনেছেন। তাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবু বক্কর। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটাননি এবং তাকে উদ্দেশ্য করে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় যুবদল নেতা রাসেল ও একজন ইউপি সদস্য সালিশের দায়িত্ব নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সালিশের মাধ্যমে বিষয়টি কীভাবে নিষ্পত্তি করা হবে কিংবা ভুক্তভোগীকে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার মতো গুরুতর অভিযোগ কেবল স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি না করে যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, সালিশে মীমাংসার চেষ্টা

প্রকাশের সময় : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬