Dhaka ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন মাদক কারবারি ও মূল হোতাদের নিরপেক্ষ তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯ থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ৭ নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি উয়েফা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর ২০০ টাকার নিচে নেই মাছ-মুরগি, ডিমের ডজন ১৫০

নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 1

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার মেয়র গলিতে নওফেলের বাসভবন ঘিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, রাতে ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, এটি শুধু একটি বাড়িতে হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এ নিয়ে চতুর্থ দফায় হামলার ঘটনা ঘটল। ২০২৪ সালের ৩ আগস্ট প্রথম হামলার অভিযোগ ওঠে। এর দুই দিন পর ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাট এবং গত বছরের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। তিনি চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশের সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬