Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিমানের সব পদোন্নতি স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 7

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগে পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির সব ধরনের পদোন্নতি কার্যক্রম স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত সম্প্রতি নেওয়া পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তা পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম, প্রশাসনিক বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ করে মন্ত্রণালয়ে আবেদন করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে আসছে।

অভিযোগে আরও বলা হয়, একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়েছে। এ বিষয়ে গত ২৮ জুন একটি সভাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিভিল এভিয়েশন অথোরিটির পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় বিমানের অপারেশনাল নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে বিমানে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেনের দাবিও করা হয়েছে। এ ছাড়া আটজন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা এবং লাইসেন্স ভাতা বন্ধ রাখার অভিযোগও রয়েছে।

অভিযোগে জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতি এবং এক পদে নিয়োগ দিয়ে অন্য পদে কাজ করানোর মতো বিভিন্ন অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সাংগঠনিক কাঠামোয় অস্তিত্ব না থাকা পদে বেতন প্রদান এবং অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অন্য বিভাগে বদলি করার অভিযোগও করা হয়েছে। মুদ্রণ ও প্রকাশনা বিভাগেও বিধিবহির্ভূত পদোন্নতি এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের তদন্তাধীন।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্প্রতি গৃহীত পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিমানের সব পদোন্নতি স্থগিত

প্রকাশের সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬