Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 9

গত জুলাই মাসে সারাদেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত ‘জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’-এ এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। এ সময়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন।

এ সময়ে ১৩টি নৌদুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক মহাসড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে। এছাড়া অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটেছে সাতটি।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৬৪টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১২৩টি ছিল মুখোমুখি সংঘর্ষ, ১০৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত এবং নয়টি দুর্ঘটনা ঘটেছে অন্যান্য কারণে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯

প্রকাশের সময় : ০২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬