Dhaka ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ১১ দলীয় ঐক্য রাজবাড়ীতে বেথুলিয়া বারলাহুরিয়া মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া নওগাঁয় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যশোর থেকে গ্রেফতার ১, মাইক্রোবাস জব্দ জাকসু ভিপিকে ঘিরে আ’লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রশক্তি নেতার পোস্ট, ক্যাম্পাসে ফের বিতর্ক স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 13

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে গেটের ওপরের অংশে পোড়া ও কালচে দাগ দেখা যায়। একই সময়ে বাড়ির জানালার কাচ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে কয়েকটি কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

প্রকাশের সময় : ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬