Dhaka ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ভারত থেকে এলো কাঁচামরিচের প্রথম চালান, কেজি ১৩৫ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 65

দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের প্রথম চালান দেশে প্রবেশ করেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে। বন্দরের আনুষ্ঠানিকতা ও কাস্টমসের কার্যক্রম শেষে চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। শিমু এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাঁচামরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারেও আরও কয়েকটি কাঁচামরিচবাহী ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে পণ্যটি বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে কাস্টমসে হয়রানি, পণ্য খালাসে জটিলতা ও অতিরিক্ত রাজস্ব পরিশোধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন আমদানিকারক। এতে অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়ছেন বলেও জানান তিনি।

এদিকে সোমবার বেনাপোলের কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিনে আমদানি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত থেকে এলো কাঁচামরিচের প্রথম চালান, কেজি ১৩৫ টাকা

প্রকাশের সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬